আর্শিবাদের বৃষ্টি এখন আমাগো জন্য অভিশপ্ত| বৃষ্টি আল্লাহর অশেষ রহমতের নেয়ামত| ২ সপ্তাহের বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে ঘরেও পানি ডুকে গেছে| স¦াভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে| সাপ বিচ্ছুর ভয়ে শিশুদের নিয়ে ঘরে থাকতেও ভয় লাগে| কাম কাজ বন্ধ, খাওয়া দাওয়াও বন্ধ| গরীবের অইছে যত জ্বালা|” এমনি করে মনে দুঃখে কথাগুলো বলেন মতিন মিয়া|
টানা বৃষ্টিতে রূপগঞ্জের নির্মাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে| নিচু এলাকার রাস্তা-ঘাট ও ঘরবাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতায় বন্যায় রূপ নিয়েছে|এতে করে শিশু থেকে শুরু করে শতাধিক নারী-পুরুষ ঠান্ডা জনিত ও পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েছেন| জলাবদ্ধয় পানিবন্দী হয়ে শিক্ষার্থীরা স্কুল ও মাদরাসার যেতে পারছেনা | এতে করে শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে ব্যহত হচ্ছে| অনেক স্থানে পানিবদ্ধতায় পুকুরের মাছ ভেসে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় মাছ চাষীরা| আবাসন কোম্পনীর বিরুদ্ধে অভিযোগ ওঠেছে নিষ্কাশনের খালগুলো ভরাট কওে ফেলায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে|
সরজমিনে দেখা যায়, উপজেলার নির্মাঞ্চল এলাকা গুলোতে কয়েকদিনের টানা বর্ষণে এ জলাবদ্ধতা ˆতরি হয়েছে| উপজেলার বৈরাগবারীর টেক, কাঞ্চন, কালাদি, নলপাথর, কুশাব, আইতলা, ডুলুরদিয়া,তারাবো, বরপা, নাগেরবাগ, বৌবাজার, কান্দাপাড়া, বলাইখা, বিজয়নগর, মদিনানগর, দক্ষিণপাড়া, তেঁতলাবো, শান্তিনগর, বাগানবাড়ি, মাসাবো, যাত্রামুড়া, মাঝিপাড়া, পাচাইখা ও ইসলামপুরসহ আশপাশের এলাকায় এখন জলাবদ্ধতা ˆতরি হয়েছে| মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন| বাড়ির উঠোনেই পানি হাঁটু পরিমাণ| অনেকের বসত ঘরে ২-৩ ফুট পানি| রাস্তা ঘাট তলিয়ে গেছে| কোনও কোনও স্থানে নলকূপ পানিতে তলিয়ে গেছে| সেসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব| এ ছাড়া শিল্প-কারখানার নির্গত কেমিক্যাল ও দুর্গন্ধযুক্ত কালো পানির দূষণে রোগাক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ|
অতিকষ্টে চলছে নিম্নআয়ের মানুষের জীবন| কারখানার নির্গত বর্জ্য জলাবদ্ধ পানিতে মিশে কুচকুচে কালো রঙ ধারণ করেছে| এ পানিতে হাঁটাচলা করতে গিয়ে মানুষ চর্মরোগে আক্রান্ত হচ্ছে| পানির কীট-পতঙ্গসহ মাছ মরে যাচ্ছে|
স্থানীয়দের অভিযোগ, আবাসন কোম্পানী কর্তৃক পানি নিষ্কাশনের খালগুলো অবৈধভাবে দখল ও ভরাটের কারণে বৃষ্টি হলেই এ জলাবদ্ধতার সৃষ্টি হয়|
গৃহিণী আয়মান জাহান বলেন, চুলায় আগুন জ্বালাতে পারি না| বিশুদ্ধ পানি নেই| বাড়িঘরে হাঁটুসমান পানি উঠেছে| জলাবদ্ধতার কারণে বাড়ির অনেক ভাড়াটিয়া এ এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে| ঠান্ডা,সর্দি, চর্ম ও পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে|
শামিম বলেন, এখানে নিচু জমির মূল্য তুলনামূলক কম| এতে নিন্ম আয়ের মানুষজন এসব এলাকায় জমি কিনে বসতি গড়েছেন| প্রতিবছর বর্ষার এ সময়টাতে তারা ভোগান্তিতে পড়েন| খাল দখল দূষণের সৃষ্ট জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়ে তাদের এ দুর্দশা আরো অনেকগুণ বাড়িয়ে দেয়| জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রদক্ষেপ নেয়া প্রয়োজন|
আক্তার হোসেন বলেন, ১৪-১৫ বছর ধরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে| সামান্য বৃষ্টি হলেই এ অবস্থার সৃষ্টি হয়| পানির সঙ্গে যুদ্ধ করে আমাদের বেঁচে থাকতে হচ্ছে|
বৈরাগবাড়ীর ছাইদুর বলেন, অল্প বৃষ্টি হলেই আমাদের রাস্তাঘাট তলিয়ে যায়| আমাদের খাল নেই, খাল গুলো বিভিন্ন প্রভাবশালী প্রতিষ্ঠান দখল করে রেখেছে| এতে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে স্থায়ী জলাবদ্ধতা রূপ নিচ্ছে|
রূপগঞ্জ উপজেলা ¯^াস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদল কুমার সাহা বলেন, ইদানিং চর্ম ও পানিবাহিত রোগীর সংখ্যা বাড়ছে| আমরা তাদের চিকিৎসা ও ওষুধপত্র দিচ্ছি| তবে, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি থেকে সকলকে সাবধান থাকতে হবে|
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, বৃষ্টি কমলে সরজমিনে পর্যবেক্ষন করে দেখি কিভাবে এ অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায়|
স্থানীয় সংসদ মোস্তাফিজুর রহমান ভুইয়া বলেন, এ বহুদিনের পুরানো সমস্যা| বৃষ্টি সারলে ইঞ্জিনিয়রকে নিয়ে দেখব কিভাবে এ সমস্যা থেকে জনগণকে মুক্তি দেয়া যায়| আশা করি খুব দ্রুতই এ সমস্যার সমাধান করতে পারব
নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ 



















