ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদা ইয়াসমিন

সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন অসহায় পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল (৬ জুলাই) সোমবার তার নিজ বাসভবনে তিনি উপকারভোগীদের হাতে একে একে এই চেক তুলে দেন। এ সময় তিনি বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংরক্ষিত মহিলা এমপি ফরিদা ইয়াসমিনের প্রতি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত সবাই সমাজের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদা ইয়াসমিন

আপডেট সময় : ১১:৩৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬