ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আপনাদের সেবক শেখ মনজুরুল হক (রাহাদ) সংসদ সদস্য, বাগেরহাট-২

আসসালামু আলাইকুম। সাম্প্রতিক টানা বৃষ্টির কারণে আমাদের এলাকার বেশ কিছু জায়গায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা আপনাদের দৈনন্দিন জীবনে ভোগান্তি বাড়াচ্ছে। স্থানীয় প্রশাসন ও আমি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিন্তু এই দুর্যোগপূর্ণ মুহূর্তে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। জলাবদ্ধতার স্থায়ী ও দ্রুত সমাধানের জন্য আমাদের সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন। আমাদের এলাকাকে আমাদেরই সুরক্ষিত করতে হবে।

এই পরিস্থিতি মোকাবিলায় আমি প্রতিটি এলাকার তরুণ, যুবক ও সচেতন নাগরিকদের নিয়ে “এলাকাভিত্তিক জলাবদ্ধতা নিরসন টিম” গঠনের আহ্বান জানাচ্ছি। আপনারা নিজ নিজ এলাকায় দলবদ্ধ হয়ে অত্যন্ত জরুরি এই কাজগুলো করতে পারেন:

১. নালা ও ড্রেন পরিষ্কার রাখা: আমাদের অসচেতনতার কারণে ড্রেনে আটকে থাকা প্লাস্টিক, পলিথিন ও ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কার করতে হবে, যাতে পানি সহজে নেমে যেতে পারে।
২. পানি চলাচলের পথ সচল করা: যেখানে পানি আটকে আছে, সেখানকার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে সাময়িকভাবে পানি সরে যাওয়ার রাস্তা তৈরি করে দেওয়া।
৩. নিরাপদ আশ্রয় নিশ্চিত করা: নিজ এলাকার কোনো বাড়ি বা রাস্তা বেশি তলিয়ে গেলে, সেখানকার মানুষজনকে নিরাপদ স্থানে বা আশ্রয়কেন্দ্রে সরাতে সাহায্য করা।
৪. অসহায় পশু-পাখিদের পাশে দাঁড়ানো: এই দুর্যোগে আমাদের পাশাপাশি আশেপাশের অবলা পশু-পাখিরাও চরম সংকটে পড়েছে। অনেকেরই মাথা গোঁজার ঠাঁই নেই। দয়া করে আপনাদের বাড়ির আঙিনায়, বারান্দায় বা শুকনো কোনো জায়গায় ওদের একটু আশ্রয় দিন। সাধ্যমতো একটু খাবার ও পানির ব্যবস্থা করুন। সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ তা’য়ালা আমাদের ওপর রহমত বর্ষণ করবেন।

আমরা যদি সবাই এক হয়ে নিজ নিজ জায়গা থেকে একটু এগিয়ে আসি, তবে এই জলাবদ্ধতা দূর করা মোটেও অসম্ভব নয়। যেকোনো জরুরি প্রয়োজনে বা বড় ধরনের সমস্যায় সরাসরি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন।
আসুন, একে অপরের পাশে দাঁড়াই, আমাদের বাগেরহাটকে নিরাপদ রাখি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আপনাদের সেবক শেখ মনজুরুল হক (রাহাদ) সংসদ সদস্য, বাগেরহাট-২

আপডেট সময় : ০৯:২০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬