পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার হরিনপালা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধের পাশে উদ্ধার হওয়া ইসমাইল শরীফকে (৭৫-৭৮) হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। ঘটনাস্থলে হাতাহাতি ও ঘর্ষণের দাগ পাওয়া গেছে। এছাড়া একটি গাছের পাশে এমন আলামত পাওয়া গেছে, যাতে তাকে সেখানে বেঁধে হত্যার বিষয়টি উঠে এসেছে।
নিহতের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে হত্যার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ময়নাতদন্ত ও তদন্তের পর হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ ও জড়িতদের বিষয়ে জানা যাবে।
ভান্ডারিয়া প্রতিনিধি সিফাতুল্লাহ: 



















