আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তাকারী সংস্থা, বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এবং সংগঠনের সদস্য, প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে প্রায় ৩০০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তাকারী সংস্থার চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ লিটন।
চট্টগ্রাম সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আজমিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, জাতীয় দৈনিক ভোরের চেতনা ও বাংলার সংবাদ এর বাঁশখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ ফখরুল ইসলাম, বাঁশখালী উপজেলা শাখার আহ্বায়ক সাহাবুদ্দিন, সদস্য সচিব ওবায়দুল্লাহ জাফরী, উপজেলা শাখার দায়িত্বশীল কালাম উদ্দিন চৌধুরী, স্বাস্থ্য সহকারী দিদারুল ইসলাম, আমিনুর রশিদ রেজভী, মোঃ ইউসুফ, শামীম আকবর রানা।
স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবছার মিয়া সওদাগর, প্রবাসী মোঃ আব্দুল মালেক, হাফেজ আনিছ, মোঃ মোক্তার, মোঃ জিয়াউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তাকারী সংস্থা সদস্য, প্রবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আন্তর্জাতিক মানবাধিকার ও আইন সহায়তাকারী সংস্থা বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ২০০ প্যাকেট ত্রাণ বিতরণ
-
মোঃ ফখরুল ইসলাম বাঁশখালী (চট্টগ্রাম ) - আপডেট সময় : ১২:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- 104
জনপ্রিয় সংবাদ




















