ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট (IPC)-এর নীলফামারী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে সাংবাদিক আল মিজান ইসলামকে সভাপতি এবং মোঃ আনোয়ারুল ইসলাম রানাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি আল মিজান ইসলাম জাতীয় দৈনিক ‘আমাদের মাতৃভূমি’ পত্রিকায় নীলফামারী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত। তিনি ‘বাণী আল ফাতাহ ফাউন্ডেশন’-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সামাজিক নানা মানবিক উদ্যোগের কারণে এলাকায় একজন জনপ্রিয় ও পরিচিত মুখ হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন।
অপরদিকে, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোঃ আনোয়ারুল ইসলাম রানা ‘দৈনিক বাংলার সংবাদপত্র’ পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মরত আছেন। তিনি একাধারে পেশাদার সাংবাদিকতা এবং বিশিষ্ট সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্থানীয় অঙ্গনে সুপরিচিত।
কমিটি গঠনের পর এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, নীলফামারী জেলার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতকরণ, পেশাগত অধিকার রক্ষা এবং সার্বিক সমাজ উন্নয়নে আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্ট সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
নতুন কমিটি গঠন করায় স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠন ও এলাকার সচেতন মহল নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন

আপডেট সময় : ০৯:৫৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬