নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিকরগাছা উপজেলার ৯ নম্বর হাজীরবাগ ইউনিয়নকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এস এম খায়রুল ইসলাম সাগর। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তিনি জনগণের সামনে তাঁর নির্বাচনী অঙ্গীকার উপস্থাপন করেছেন।
স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি মোছাঃ সাবিরা নাজমুল মুন্নির একনিষ্ঠ কর্মী এবং ছাত্রদলের অন্যতম তরুণ নেতা হিসেবে পরিচিত এস এম খায়রুল ইসলাম সাগর বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি হাজীরবাগ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।
তাঁর নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রধান অঙ্গীকারগুলো হলো—
– সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
– শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
– কৃষি ও ফসলের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।
– ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নত রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।
– উন্নয়ন, অগ্রগতি ও স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা করা।
– মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা।
– নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা।
– স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধি করা।
– পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তোলা।
– নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ডিজিটাল সেবা সম্প্রসারণ করা।
– বিশুদ্ধ ও নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করা।
– মসজিদ, মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করা।
– যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে উদ্যোগ গ্রহণ করা।
– খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে বিশেষ ভূমিকা রাখা।
এস এম খায়রুল ইসলাম সাগর বলেন, “আপনাদের পাশে ছিলাম, আজীবন থাকবো”—এই অঙ্গীকারকে সামনে রেখে তিনি জনগণের সুখ-দুঃখে পাশে থেকে একটি উন্নত, নিরাপদ ও সমৃদ্ধ হাজীরবাগ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। তিনি আরও বলেন, জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সততা, ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
আবু রাসেল যশোর প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ 



















