পত্নীতলা উপজেলায় “ক্যাশলেস নজিপুর “গড়ার লক্ষ্যে পূবালী ব্যাংকের র্যালি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লেনদেনের প্রসার এবং নগদ অর্থের ব্যবহার কমিয়ে আধুনিক ও ক্যাশলেস অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়।
১৩ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার ১১ঃ৩০ মিনিটে নজিপুর পূবালী ব্যাংক পিএলসি’র নজিপুর উপ-শাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য
র্যালি বের হয়। বর্ণাঢ্য র্যালিটি নজিপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
পূবালী ব্যাংক পিএলসি’র নজিপুর উপ-শাখার শাখা ব্যবস্থাপক মোঃ ফাহিম বিন তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বগুড়া অঞ্চলের এডিসি মোঃ ছালাল বারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র মহাদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির তালুকদার, আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপি’র সভাপতি মোকছেদুল হক (সিরি), সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল ফারুক (বিএ) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
সভায় প্রধান অতিথি “ক্যাশলেস নজিপুর ” গড়ার উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটাল লেনদেনের বিস্তারের মাধ্যমে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা সম্ভব। এ সময় ক্যাশলেস অর্থনীতির বিভিন্ন সুবিধা এবং এ বিষয়ে পূবালী ব্যাংকের নেওয়া বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে ক্যাশলেস লেনদেন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে পূবালী ব্যাংকের পক্ষ থেকে একটি বিশেষ লিফলেট বিতরণ করা হয়। আয়োজকদের প্রত্যাশা, ধারাবাহিক সচেতনা ও ডিজিটাল লেনদেনের প্রসারের মাধ্যমে নজিপুর কে ধীরে ধীরে একটি আধুনিক “ক্যাশলেস নজিপুর “হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
স্থানীয় লোকজন ও সচেতন মহল “দৈনিক বাংলার সংবাদ ” কে বলেন, “ক্যাশলেস নজিপুর “উদ্যোগটি বাস্তবায়িত হলে ডিজিটাল লেনদেনের প্রতি মানুষের আগ্রহ বাড়বে এবং নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা অনেকটাই কমে যাবে। তবে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে ব্যাপক প্রচার, সহজ প্রশিক্ষণ ও ডিজিটাল লেনদেনে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা অত্যন্ত জরুরী।
হেলাল, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 



















