ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদিতমারীতে বিএনপির ১৮০ দিনের পরিকল্পনা নিয়ে কর্মী মূল্যায়ন ও কর্মীসভা প্রধান অতিথি: রোকন উদ্দিন বাবুল এমপি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে নিয়ে ১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়ন ও এলাকার উন্নয়ন নিয়ে কর্মী মূল্যায়ন ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ১৮ আগস্ট ২০২৬ আদিতমারী উপজেলা জিএস সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি রোকন উদ্দিন বাবুল বলেন, “১৮০ দিনের পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আদিতমারীর মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।” তিনি আরও বলেন, ১৮০ দিনের পরিকল্পনা অনুযায়ী এলাকার মানুষের প্রত্যাশা পূরণে পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হয়েছে।

শিক্ষা, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি ও জনসেবাসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে উন্নয়নের মাধ্যমে আদিতমারীকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় তিনি সরকারের বিভিন্ন পরিকল্পনা, এলাকার উন্নয়ন এবং জনগণের কল্যাণে আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি জনগণের সহযোগিতা কামনা করে বলেন, কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে।

সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের দাবি তুলে ধরেন।

বক্তব্য রাখেন:
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম মিঠু, ভেলাবাড়ী ইউনিয়নের বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপন, কমলাবাড়ী ইউনিয়নের বিএনপির সভাপতি জুয়েল রানা, পলাশী ইউনিয়নের বিএনপির সভাপতি হান্নানপুর ইসলাম, মহিষখোঁচা ইউনিয়নের বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, ভাদাই ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসি বেগম সহ ইউনিয়ন ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আদিতমারীতে বিএনপির ১৮০ দিনের পরিকল্পনা নিয়ে কর্মী মূল্যায়ন ও কর্মীসভা প্রধান অতিথি: রোকন উদ্দিন বাবুল এমপি

আপডেট সময় : ০৫:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬