ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আদমদীঘি শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধারসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার রাতে আদমদীঘি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৩ জুলাই) সকালে তাদের বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউপির উলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে নাসিফ (১৯) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামের আব্দুর রহমান বাবুর ছেলে রায়হান (১৯)।
জানা গেছে, শনিবার রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালা ভেঙে দুর্বৃত্তরা কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রবিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে এদিন রাতে আদমদীঘি বাজার থেকে দুই চোরকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য মতে, বগুড়া সদর এলাকার গোদারপাড়া বাজারে অবস্থিত এক ব্যাংক কর্মকর্তার বাড়ির তৃতীয় তলার ভাড়াটিয়া মারুফ নামের এক যুবকের কাছ থেকে চুরি যাওয়া সকল মালামাল উদ্ধার করেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, পুলিশ অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সোমবার দুপুরে তাদের বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আদমদীঘি শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার-২

আপডেট সময় : ০৮:১৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬