ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আড়ংগাইল বাজারে অনলাইন জুয়ার অভিযোগে যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল জনতা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আড়ংগাইল বাজার এলাকায় ০৮ জুলাই ২০২৬ (বুধবার) বিকেলে অনলাইন জুয়ার অভিযোগে মাসুদ রানা নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই যুবকের বিরুদ্ধে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় ০৮ জুলাই বিকেলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের বিষয়ে তদন্ত ও যাচাই-বাছাই চলছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আড়ংগাইল বাজারে অনলাইন জুয়ার অভিযোগে যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল জনতা

আপডেট সময় : ০৭:১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬