ভেড়ামারা উপজেলার পৌরসভার অন্তর্গত কলেজবাজারে অবস্থিত মেসার্স শ্যামল ষ্টোর’র মুদি দোকানে আজ মঙ্গলবার (২৩ জুন’২৬) সন্ধ্যা ৭ ঘটিকার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
ক্রেতা লিখন মোল্লা ৩৯ টাকা দরে ৫ কেজি আটা মেসার্স শ্যামল ষ্টোর থেকে জয় কুন্ডুর নিকট হতে আটা ক্রয় করেন। কিন্তু পরের দিন ঐ আটায় কালো ধরনের পোকা পাওয়া যায়। এ বিষয়ে লিখন মোল্লা, সাং-বিলশুকা ভবানীপুর, ভেড়ামারা, কুষ্টিয়া মেসার্স শ্যামল ষ্টোরে আটা ফেরত দিতে গেলে দোকানে থাকা শ্যামল কুন্ডুর ছেলে জয় কুন্ডু আটা ফেরত নিতে অস্বীকার করেন। এরই প্রেক্ষিতে লিখন মোল্লা উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেন এবং সুষ্ঠ বিচারের দাবী জানান, উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি তাৎক্ষনিক পদক্ষেপ নেবার জন্য সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার মহোদয়কে নির্দেশ প্রদান করেন।
এদিকে সন্ধ্যা ৭ ঘটিকায় উপজেলা প্রশাসন মেসার্স শ্যামল কুন্ডুর মুদি দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানের মালিক শ্যামল কুন্ডু বিষয়টি স্বীকার করেন এবং বলে আমি দোকানে ছিলাম না আমার ছেলে জয় কুন্ডু ছিল তার জন্য এমন হয়েছে। বিষয়টি শ্যামল কুন্ডু স্বীকার করেন এবং তাৎক্ষনিক লিখন মোল্লাকে ৫ কেজি ফ্রেস আটা সরবরাহ করা হয়। এবং মেসার্স শ্যামল কুন্ডুকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ধারা অনুযায়ী ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। শ্যামল কুন্ডু স্বীকারোক্তি প্রদান করেন ভবিষ্যতে এমন আর হবে না বলে ভ্রাম্যমান আদালতকে আশ্বস্ত করেন।
সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















