ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিশ্ব বাবা দিবস

“বাবা” — কেবল দুটি অক্ষরের একটি শব্দ নয়, বরং একটি বটবৃক্ষ, এক টুকরো আকাশ আর অফুরন্ত ত্যাগের এক জীবন্ত মহাকাব্য। আজ বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুনের তৃতীয় রবিবারে বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। সন্তানদের জীবনের প্রথম নায়ক, শ্রেষ্ঠ শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশের জন্যই উৎসর্গীকৃত এই বিশেষ দিন।
​ইতিহাসের পাতা থেকে
​১৯১০ সালের ১৯ জুন প্রথমবার আমেরিকার ওয়াশিংটনে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস পালন করা শুরু হয়। সনোরা স্মার্ট ডড নামের এক তরুণীর অক্লান্ত প্রচেষ্টায় এই দিবসের সূচনা। সনোরা যখন খুব ছোট, তখন তার মা মারা যান। এরপর তার বাবা উইলিয়াম স্মার্ট একাই সনোরাসহ তাঁর ছয় সন্তানকে পরম মমতায় বড় করে তোলেন। বাবার এই অসামান্য ত্যাগ ও কষ্ট দেখে সোনোরার মনে হয়েছিল, মায়েদের মতো বাবাদের জন্যও একটি বিশেষ দিন থাকা উচিত। সেই ভাবনা থেকেই আজ বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে বাবা দিবস।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আজ বিশ্ব বাবা দিবস

আপডেট সময় : ০৭:৪৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬