মগনামা সোনালী বাজার স্লুইস গেইট পরিদর্শন করেন এবং এলাকার সার্বিক বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মগনামা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ, কৃষিজমি, মৎস্য ও চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং পানি নিষ্কাশন ব্যবস্থার বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয় মাননীয় মন্ত্রীর কাছে তুলে ধরেন
বিষয়টির গুরুত্ব অনুধাবন করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), অফিসার ইনচার্জ (ওসি) এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তিনি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আমার নেতৃত্বে রুপাখালের অবৈধ বাঁধসহ সকল প্রকার বাঁধ/অবৈধ জাল অপসারণ করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে, সোনালী বাজার স্লুইস ও লায়ন মুজিবুর রহমানের বাড়ীর সামনে স্লুইচ গেইট ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি চেপ্টাখালী ও শরৎঘোনা স্লুইস,দক্ষিণ মগনামা স্লুইসগেট নতুন করে নির্মানের জন্য অনুমোদন এর অপেক্ষায় রয়েছে।
(তারেকুল ইসলাম শাফিন চকরিয়া উপজেলা প্রতিনিধি) 



















