চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্রী মোঃ তারেক রহমান ফটিকছড়ি উপজেলা বাবুনগর মাদ্রাসার মোহতামিম ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিববুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
৯ আগস্ট রবিবার বেলা ১টা ১৫ মিনিটে ফটিকছড়ি উপজেলা পাইন্দং পেলা গাজী দীঘি পাশে সি এন্ড বি মাঠে হেলিপ্যাডে অবতরণ করবেন। ১টা ৩০ মিনিটে নাজিরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড দৌলতপুর বাবুনগর আল-জামিয়া ইসলামি আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার পরিচালক ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিববুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রায় একসপ্তাহ যাবত সরকারি উর্ধতন কর্মকর্তাগণ মাঠ পরিদর্শন করছেন। সর্বশেষ গতকাল ৮ আগস্ট শনিবার সকাল থেকে সেনাবাহিনী, র্যাব,বিজিবি, পুলিশ এনএসআই, ডিবি, পিজিআর, এসএসএফসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠ পরিদর্শন করেন ডেকস্কোয়ার ও ডুবুরি দিয়ে মাঠ ও বাবুনগর মাদ্রাসার পুকুর পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করেছেন।
আজ ফটিকছড়িতে প্রধানমন্রী আসছেন
-
নুরুল আবছার নূরী - আপডেট সময় : ০৬:৪৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- 47
জনপ্রিয় সংবাদ




















