ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে পুরে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়ালেন জননেতা আহসান হাবিব ঠান্ডু

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৬ নং চরবানিয়ারী ইউনিয়নের ডাকাতিয়া গ্রামের অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জননেতা জনাব আহসান হাবিব ঠান্ডু।

সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের বসতঘর, আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার,জমির দলিল, প্রয়োজনীয় কাগজপত্রসহ জীবনের বহু মূল্যবান সম্পদ মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

এই হৃদয়বিদারক ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে ছুটে যান জননেতা আহসান হাবিব ঠান্ডু। তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সাধ্যমতো আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, “দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরও এই পরিবারটির পাশে এগিয়ে আসা উচিত, যাতে তারা আবার নতুন করে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।”

আহসান হাবিব ঠান্ডুর এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয় বাসিন্দারাও তাঁর এমন সহমর্মিতার প্রশংসা করে বলেন, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। তাঁর এই উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আগুনে পুরে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়ালেন জননেতা আহসান হাবিব ঠান্ডু

আপডেট সময় : ০৮:২৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬