ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার নবগঠিত ‘বরিশল’ ইউনিয়নে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণসহ দ্রুত প্রশাসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১৮(১) ধারা অনুযায়ী এই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, আখাউড়া উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা জনাব মোঃ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে ওই ইউনিয়নের সার্বিক দায়িত্ব পালনের নিমিত্তে বরিশল গ্রামের বাসিন্দা জনাব ফজলুর রহমান ভূঁইয়া (পিতা- চন্নু ভূঁইয়া, মাতা- ফয়জুন্নেসা)-কে প্রশাসক হিসেবে নিয়োগের জন্য আবেদন জানানো হয়েছিল।
সরকারি সূত্র ও প্রজ্ঞাপন সূত্রে জানা যায়: গত ১২ মে, ২০২৬ তারিখে স্থানীয় সরকার শাখার ২৫২ নং প্রজ্ঞাপন মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ‘বাসুদেব’ ইউনিয়নের ০৬ (ছয়) টি গ্রামকে অন্তর্ভুক্ত করে আখাউড়া উপজেলার অধীনে “বরিশল” নামে এই নতুন ইউনিয়নটি গঠন করা হয়। গেজেট নোটিফিকেশন: নবগঠিত এই ইউনিয়ন সংক্রান্ত প্রজ্ঞাপনট
নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ 



















