ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আওয়ামী লীগের মুখে মানবতার কথা শুনলে বিশ্বাসঘাতক মীর জাফরের কথা মনে পড়ে শিবির নেতা

আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে মানবতার কথা শুনলে তা বিশ্বাস করতে কষ্ট হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা সভাপতি।

তিনি বলেন, “কোনো আওয়ামী লীগের কাছ থেকে যখন মানবতার কথা শুনি, তখন আমার কাছে সেই কথাগুলো বলা ব্যক্তিকে বিশ্বাসঘাতক মীর জাফরের মতো নিষ্পাপ মনে হয়।”

দীর্ঘ ১৭ বছর মানুষের ওপর যে জুলুম-নির্যাতন করা হয়েছে, তা স্মরণ করলেও মানুষের শরীর কেঁপে ওঠে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অনেক বাবা-মাকে তাঁদের সন্তানের লাশ দেখতে দেওয়া হয়নি। আবার অনেক বাবার লাশ তাঁদের সন্তানেরা দেখতে পারেনি। গুম, খুন, আয়নাঘর, কারাগার ও নির্যাতনের মতো নানা ঘটনার কথাও উল্লেখ করেন তিনি।

শিবিরের এই জেলা সভাপতি বলেন, “সেই আওয়ামী লীগের মুখে এখন মানবতার কথা শুনি—কতটা নির্লজ্জ!”

তাঁর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‘আওয়ামী লীগের মুখে মানবতার কথা শুনলে বিশ্বাসঘাতক মীর জাফরের কথা মনে পড়ে শিবির নেতা

আপডেট সময় : ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬