ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে শহরের সাদ্দামবাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এনএস রোডের সিঙ্গার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলটির নেতৃত্ব দেন শহর জামায়াতের আমীর এনামুল হক। মিছিল শেষে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার। আরও উপস্থিত থাকেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওঃ শরিফুল ইসলাম, শহর ছাত্র শিবিরের সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আল মামুন, শহর জামায়াতের নায়েবে আমীর আজমল হক, শহর জামায়াতের সেক্রেটারি শামীম হুসাইন। এই বিশাল মিছিলে শহর জামায়াতের নেতাকর্মীদের পাশাপাশি শহর ছাত্র শিবিরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তারা ফ্যাসিস্ট আমলের গুম, খুন, অর্থ পাচারসহ সকল অপরাধের সাথে জড়িত পলাতক আওয়ামী নেতাদের ধরে এনে দ্রুত বিচারের দাবি জানান।

গত কিছুদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বিভিন্ন চোরাগলি থেকে হঠাৎ ঝটিকা মিছিল বের করে উধাও হয়ে যাচ্ছিল। এতে শহর জুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছিল

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আওয়ামী অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়া শহর জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৩:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬