ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রোবোটিক্স সোসাইটি কর্তৃক আয়োজিত টেকাথন ন্যাশনালস এন্ড রোভার সামিট-২০২৬ এর রোবোকাড সেগমেন্টে প্রথম রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দল সলিডএক্স।
পুরস্কারজয়ী দলটি আজ সোমবার ১৩ জুলাই উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় মাননীয় উপাচার্য সাফল্য অর্জনের জন্য দলটির শিক্ষার্থীদের অভিনন্দন জানান। ভবিষ্যতেও তারা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয় অর্জনের মাধ্যমে ডুয়েটের সুনাম বৃদ্ধিতে অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাতকালে পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
###
স্টাফ রিপোর্টার 



















