বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১ নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা সাংবাদিক নোমান জহির রাজা , ২ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ সোহরাব হোসেন (শিহাব) এবং ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ মিনহাজুল হক ২ নং ওয়ার্ডের এক অসুস্থ রোগীকে দেখতে যান।
এ সময় তারা রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রোগীর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।
উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ সিরাজ আহমেদ।
রোগীর শয্যাপাশে উপস্থিত হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে তার আশু ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দোয়া করা হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে সবসময় পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়। উপস্থিত সকলের কাছেও রোগীর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করা হয়।
মানবিক দায়বদ্ধতা, জনসেবা এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার থেকেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনগণ এ উদ্যোগের প্রশংসা করেছেন।
আল্লাহ তাআলা রোগীকে দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমীন।
ভেড়ামারা উপজেলা প্রতিনিধি ওসমান গনি 



















