ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায় নারীদের স্বাবলম্বী করতে কুড়িগ্রাম জেলা পরিষদের মানবিক উদ্যোগ, ৪০ নারীর হাতে সেলাই মেশিন”

নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে মানবিক উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা পরিষদ। জেলার অসহায়, দুস্থ ও দরিদ্র নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে জেলা পরিষদের অর্থায়নে ৪০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগী নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এই উদ্যোগে খুশি সুবিধাবঞ্চিত নারীরা, তাদের চোখে মুখে ছিল নতুন স্বপ্ন গড়ার প্রত্যয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, “সমাজের পিছিয়ে থাকা নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ আবু তালহা, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং সেলাই মেশিন পাওয়া উপকারভোগীরা।
সংশ্লিষ্টরা জানান, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং দারিদ্র্য কমাতে জেলা পরিষদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
এই উদ্যোগ শুধু কিছু সেলাই মেশিন বিতরণ নয়, বরং অসহায় নারীদের জীবনে আত্মবিশ্বাস, সম্মান এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়ার একটি বাস্তব পদক্ষেপ,এমনটাই মনে করছেন সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অসহায় নারীদের স্বাবলম্বী করতে কুড়িগ্রাম জেলা পরিষদের মানবিক উদ্যোগ, ৪০ নারীর হাতে সেলাই মেশিন”

আপডেট সময় : ১০:১৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬