ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া বাজারসহ আশপাশের এলাকায় স্থায়ী জলাবদ্ধাতর সৃষ্টি হয়েছে। অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নগরপাড়া বাজার-নগরপাড়া খালের সেতু পর্যন্ত সড়ক নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সড়ক নির্মাণের একমাস পার না হতেই সড়কের স্থানে স্থানে ধসে পড়ছে। নগরপাড়া বাজার অংশে পানি নিষ্কাশনের পাইপলাইন বা ড্রেনেজ ব্যবস্থা না রাখায় নগরপাড়া বাজারে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তাতে বাজারের দোকানপাটে বেশ কিছুদিন ধরে কেনাবেচা বন্ধ রয়েছে। বাধ্য হয়ে তিন কিলোমিটার দূরে মুড়াপাড়া বাজারে পাঁচ গ্রামের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনাবেচা করছে।
অপরিকল্পিত ভাবে সড়ক নির্মাণ করায় নগরপাড়া, কাজীবাড়ি, পূর্বপাড়াসহ পাঁচ গ্রামের অন্তত ৫ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছে। জলাবদ্ধতা স্থায়ী রূপ নেওয়ায় সেখানে পঁচা ও দুর্গন্ধযুক্ত পানিতে হাঁটাচলা করতে গিয়ে শিশু, কিশোরসহ অনেকেই এখন মারাত্মক চর্মরোগে ভুগছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নগরপাড়া বাজারে এখন হাঁটু সমান পানি। কোন কোন স্থানে কোমর সমান পানি জমে আছে। সামান্য বৃষ্টিতেই নগরপাড়া বাজার পানির নিচে তলিয়ে যায়। পানির রং কালচে কুচকুচে হয়ে গেছে। দুর্গন্ধযুক্ত পানি দিয়ে শিক্ষার্থীরা স্কুল-কলেজে আসা যাওয়া করছে। অনেকেই শরীরে তীব্র চুলকানি ও চর্মরোগে ভুগছেন।
নগরপাড়া গ্রামের বিল্লাল হোসেন বলেন, পানি নিষ্কাশনের জন্য সড়কে পাইপ না দেওয়ায় সৃষ্ট জলাবদ্ধতায় নগরপাড়া বাজার এখন পানির নিচে। তাতে কেনাবেচা বন্ধ হয়ে গেছে।
নগরপাড়া ব্রাইট শিশু কানন হাই স্কুলের শিক্ষার্থী রাহিদ ও রাশিদ বলেন, পঁচা দুর্গন্ধযুক্ত সৃষ্ট জলাবদ্ধতার পানি দিয়ে স্কুলে আসা যাওয়া করায় শরীরে চুলকানি দেখা দিয়েছে।
নগরপাড়া বাজারের মুদি দোকানদার আবুল হাশেম বলেন, দোকানের ভেতরে পানি ঢ়ুকে যাওয়ায় কেনাবেচা বন্ধ হয়ে গেছে।
রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আকতার হোসেন বলেন, নগরপাড়া বাজার-নগরপাড়া খালের সেতু পর্যন্ত সড়কের প্রয়োজনীয় স্থানে শিগগিরই পানি নিষ্কাশনের পাইপ স্থাপন করা হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, নগরপাড়া বাজার-নগরপাড়া খালের সেতু পর্যন্ত সড়ক নির্মাণে অনিয়ম হয়ে থাকলে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

আপডেট সময় : ১২:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬