ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে ৯ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: বাংলাদেশ শিক্ষক সমিতি, পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে ৯ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১১টায় পীরগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগঞ্জ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  জিল্লুর রহমান জুয়েল, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর বিএনপির  সহ-সভাপতি আসাদুজ্জামান মানু।

অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি, পীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক ও কৃষ্টপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও খনগাঁও বিশ্বাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কান্তি রায়, লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, ফকিরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা জানিয়ে তাঁদের হাতে মোট ৯ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, শিক্ষকদের অবদান জাতি গঠনে অনন্য। অবসর গ্রহণের পরও তাঁদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও শিক্ষক কল্যাণে বাংলাদেশ শিক্ষক সমিতির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে ৯ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ০৯:৪৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬