ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপপ্রচার ও সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে যুবদল, কুড়িগ্রামে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দেশজুড়ে চলমান অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্র ঘোষিত সাংগঠনিক সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
২৪, জুন বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় পৌর টাউন হল মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ে সমবেত হয়।
কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ। এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি শাহ আলম চৌধুরী, নাজমুল ইসলাম নাজুক ও তরিকুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, সহ-সভাপতি মাসুদ রানা বাবু, আতিকুর রহমান রানা, পৌর যুবদলের সহ-সভাপতি ওজেদ আলী ঝিনুক, ফারুক আহমেদ ও রকি বকশি, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ হোসেন লিটু, সাবেক সভাপতি আমিমুল ইহছান এবং সাবেক সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেলসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ এবং সাবেক ছাত্রদল নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, “দেশনায়ক তারেক রহমান আগামী প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি ফ্যাসিস্ট ও গোপন মহল ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপপ্রচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা শুধু সাংগঠনিক সপ্তাহে নয়, বছরের পর বছর রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলবে।”
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অপপ্রচার ও সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে যুবদল, কুড়িগ্রামে বিশাল বিক্ষোভ ও সমাবেশ

আপডেট সময় : ০৮:৪২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬