ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনিয়মের অভিযোগে বিহারীপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী লিপি পাল সাময়িক বরখাস্ত

হবিগঞ্জের বাহুবল উপজেলার বিহারীপুর কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনে অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতি, মনগড়াভাবে কর্মস্থলে আসা-যাওয়া এবং রোগীদের সঙ্গে রূঢ় আচরণের অভিযোগে স্বাস্থ্যকর্মী লিপি রানী পালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ১৮ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বিহারীপুর কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব পালনকালে স্বাস্থ্যকর্মী লিপি রানী পালের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে উপস্থিত না থাকা, ইচ্ছামতো ক্লিনিকে আসা-যাওয়া এবং সেবা নিতে আসা রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, বিহারীপুর কমিউনিটি ক্লিনিকটি এলাকার সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রত্যন্ত এলাকার মানুষ বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা এখানে চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় সেবা নিতে আসেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর অনিয়মিত উপস্থিতির কারণে অনেক সময় রোগীদের চিকিৎসাসেবা না পেয়েই ফিরে যেতে হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সরকারি অর্থে পরিচালিত কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ নিয়মিত ও সহজে স্বাস্থ্যসেবা পাওয়ার প্রত্যাশা করেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মী কর্মস্থলে না থাকলে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। তারা ক্লিনিকটির কার্যক্রম নিয়মিত তদারকির পাশাপাশি দায়িত্বে অবহেলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগের বিষয়টি আমলে নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহেল মারুফ ফারুকী গত জুন মাসে বিহারীপুর কমিউনিটি ক্লিনিক সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয়দের অভিযোগ, ওই দিন দুপুর ১২টার কাছাকাছি সময়েও দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী লিপি রানী পালকে কর্মস্থলে পাওয়া যায়নি। এ সময় স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে তুলে ধরেন।
পরিদর্শনের পর বিষয়টি তদন্তের আওতায় নেওয়া হয়। অভিযোগের বিষয়ে স্বাস্থ্যকর্মী লিপি রানী পালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তার দেওয়া জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ১৮ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহেল মারুফ ফারুকী সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগের পর বিষয়টি তদন্ত করা হয়েছে। তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্বাস্থ্যকর্মী লিপি রানী পালকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়।
স্থানীয়দের প্রত্যাশা, শুধু বিহারীপুর নয়, উপজেলার সব কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি ও সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত তদারকি জোরদার করবে। এতে প্রত্যন্ত এলাকার মানুষের সরকারি প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আরও নিশ্চিত হবে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অনিয়মের অভিযোগে বিহারীপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী লিপি পাল সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬