কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে অনলাইন জুয়ার বিস্তার নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, অনলাইন জুয়ার আসক্তি অনেক পরিবারের আর্থিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। অনেকের দাবি, মাদকের মতোই নয়, অনেক ক্ষেত্রে তার চেয়েও বেশি ক্ষতি করছে এই অনলাইন জুয়া।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সহজে লাভের আশায় অনেক তরুণ ও কর্মক্ষম মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ছেন। এর ফলে কেউ ব্যক্তিগত সম্পদ বিক্রি করছেন, কেউ ঋণের বোঝা বাড়াচ্ছেন, আবার কেউ ধারদেনায় জর্জরিত হয়ে পরিবার ছেড়ে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর আরও অভিযোগ, বাজার ও বিভিন্ন দোকানকে কেন্দ্র করে প্রকাশ্যেই অনলাইন জুয়ার কার্যক্রম চললেও তা বন্ধে কার্যকর নজরদারি চোখে পড়ছে না। তারা সংশ্লিষ্ট প্রশাসনের নিয়মিত অভিযান, জনসচেতনতা বৃদ্ধি এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, অনলাইন জুয়ার আসক্তি একজন ব্যক্তির আর্থিক ক্ষতির পাশাপাশি পারিবারিক কলহ, মানসিক চাপ এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।
অনলাইন জুয়া ধ্বংস করে দিচ্ছে পরিবার
-
মোঃ মেহেদী জামান আনন্দ, স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৩:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- 57
জনপ্রিয় সংবাদ




















