ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, ৮ দিনেও ফেরেনি জ্ঞান, আসামিরা ধরাছোঁয়ার বাইরে

‎‎

‎​অনলাইন জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় আরিফুল ইসলাম (৩২) নামের এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক সংঘবদ্ধ জুয়া চক্রের বিরুদ্ধে। হামলার আট দিন পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি এবং তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

‎​ঘটনাটি ঘটেছে গত ১ আগস্ট লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকায়। আহত আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক এবং ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

‎​এজাহার সূত্রে জানা যায়, দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ একটি চক্র দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া ও ক্যাসিনো পরিচালনা করে আসছে। তাদের প্রভাবে এলাকার অনেকেই সর্বস্বান্ত হয়েছেন এবং অনেকে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছেন। একজন সচেতন নাগরিক হিসেবে শিক্ষক আরিফুল ইসলাম এই জুয়া খেলায় বাধা দিয়ে আসছিলেন এবং জুয়া বন্ধ না করলে পুলিশকে জানানোর হুঁশিয়ারি দিয়েছিলেন।

‎​এরই জেরে গত ১ আগস্ট কলেজ থেকে বাড়ি ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। লোহার রড দিয়ে পেটানোর পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়। প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

‎​আহত শিক্ষকের বাবা আবু বক্কর সিদ্দিক জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে তার ছেলের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। গত আট দিন ধরে তিনি অচেতন অবস্থায় হাসপাতালের বিছানায় লড়ছেন।
‎​এ ঘটনায় ছয়জন অনলাইন জুয়া ব্যবসায়ীসহ ১০ জনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা দায়েরের সাত দিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আসামিরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎​এ বিষয়ে আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজিব জানান, অভিযোগ পাওয়ার পর তা নিয়মিত মামলায় নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, ৮ দিনেও ফেরেনি জ্ঞান, আসামিরা ধরাছোঁয়ার বাইরে

আপডেট সময় : ১২:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬