ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়াড়ি গ্রেফতার: আদিতমারী থানায় মামলা দায়ের

লালমনিরহাটের আদিতমারীতে বিশেষ অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলার অপরাধে মোঃ আব্দুল কাদের (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অদ্য শনিবার (১১ জুলাই ২০২৬) ভোর আনুমানিক ০৫:১০ ঘটিকায় আদিতমারী থানাধীন ০৭নং পলাশী ইউনিয়নের পলাশী কদমের তলা মোড়ে মহিষখচাগামী পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল কাদের আদিতমারী থানার মদনপুর গ্রামের মোঃ মহুবর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে আদিতমারী থানা পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুল কাদেরকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি স্বীকার করেন যে, তিনি বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জুয়া খেলতেন। একই সাথে তিনি জুয়ার পোর্টাল পরিচালনা করে বাজিকর হিসেবে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিলেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদিতমারী থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৫/১৬/২০ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর: ১৬, তারিখ: ১১/০৭/২০২৬)। অনলাইন জুয়া ও অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অনলাইন জুয়াড়ি গ্রেফতার: আদিতমারী থানায় মামলা দায়ের

আপডেট সময় : ০৯:১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬