জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বরগুনার পাথরঘাটার বাইনচটকী মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করার আহ্বান জানান।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
মোঃআরিফ হোসেন খান স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ বরগুনা। 



















