১৩ মে ২০২৬, ১৯ তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ ২০২৬ উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফরোজা পারভীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অত:পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিশুদের প্রতি জেলা প্রশাসক মহোদয়ের যে মমত্ববোধ ফুটে ওঠে, তা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়। পরিশেষে, জেলা প্রশাসক মহোদয় বিশেষ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন যা তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও গতিশীল করবে। এ সময় আরোও উপস্থিত ছিলেন প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব, জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের আস্থার মানুষ জনাব আবু সালেহ মোহাম্মদ আলী আহসান, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, রাজবাড়ী।
“অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”
-
আরিফুল ইসলাম, রাজবাড়ি প্রতিনিধি,
- আপডেট সময় : ১০:১৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- 3
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















