ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ৩ মাস পর মামলার আসামি কাউছার ভূঁইয়া গ্রেপ্তার

  হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায়

উন্নয়ন যিনি করবেন তাকেই স্বাগত জানাতে হবে

  বিশ্বনাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘উন্নয়ন কাজের বেলায়

জিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রুকন

চিলমারীতে দিন দুপুরে বাড়িতে হামলায় অংশ নেয়া বহিরাগত একজন আটক

  চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে মুদাফৎথানা সোনারিপারা নামাবন্দ এলাকায় ০৫/০৯/২০২৬

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তলন কালে ড্রেজার বাল্কহেড সহ ৮ জন আটক

  ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার,

রাঙ্গুনিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী সামাজিক

নাসিরনগরে এসএসসি ও সমমানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬

ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ

ভোলাহাটে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলিমোড় বাজারে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক

আখাউড়ায় ৩৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের এক বিশেষ অভিযানে ৩৪০০ পিস ইয়াবা

‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে ত্রানমন্ত্রী দুলু

‎ ‎শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক্ষকদের নিয়মিত সময়মতো উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ‎ ‎​শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার চার্চ অব গড মিশন ক্যাম্পাস ভবনে জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎ ‎মন্ত্রী বলেন, শিক্ষার মান এক দিনে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই ফলাফল দৃশ্যমান ও উন্নত করা সম্ভব। ‎ ‎​শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, স্কুলে কোনো অনিয়ম বা ভুলত্রুটি হলে তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। শিক্ষকদের সময়মতো স্কুলে উপস্থিতি এবং ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সরকারি নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। বিদ্যালয়গুলোতে আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করা হবে এবং কোথায় কতটি সঠিক বা ভুল সিদ্ধান্ত হচ্ছে তা তৎক্ষণাৎ মনিটরিং করা হবে। ‎ ‎​শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের প্রসঙ্গে মন্ত্রী বলেন, পিছিয়ে পড়া বা কম মেধার শিক্ষার্থীদের প্রতি আলাদাভাবে যত্ন নিতে হবে এবং অভিভাবকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের উদ্বুদ্ধ করতে হবে। অতীতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অনৈতিক ও অস্লিল অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের রাজনীতির স্বাধীনতা থাকলেও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।