ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তলন কালে ড্রেজার বাল্কহেড সহ ৮ জন আটক

ভোলায় তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার, একটি বাল্কহেড ও একটি কাঠের বোটসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার রাত ১টার দিকে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর হোসেনসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলার সদস্যরা তেঁতুলিয়া নদীতে বিশেষ অভিযান চালান। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় আটজনকে আটক করা হয়। তাঁদের ব্যবহৃত একটি ড্রেজার, একটি বাল্কহেড ও একটি কাঠের বোট জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক আটজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। জব্দ করা ড্রেজার, বাল্কহেড ও কাঠের বোট কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে এগুলো নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা। আটক ব্যক্তিরা হলেন মো. আবুল বাসার (৩৯), মো. ইসমাইল (৩১), মো. সিদ্দিক হাওলাদার (৩০), মো. তারেক রহমান (২২), মো. আরিফ হাওলাদার (৩০), মো. আলমগীর (৫৮), মো. হাসান হাওলাদার (২৫) ও মো. রাজিব হাওলাদার (১৯)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, নদীতীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তলন কালে ড্রেজার বাল্কহেড সহ ৮ জন আটক

আপডেট সময় : ০২:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬