ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সারাদেশ

আখাউড়ায় ৩৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক

  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের এক বিশেষ অভিযানে ৩৪০০ পিস ইয়াবা

‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে ত্রানমন্ত্রী দুলু

‎ ‎শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সঠিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক্ষকদের নিয়মিত সময়মতো উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ‎ ‎​শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার চার্চ অব গড মিশন ক্যাম্পাস ভবনে জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎ ‎মন্ত্রী বলেন, শিক্ষার মান এক দিনে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়, তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই ফলাফল দৃশ্যমান ও উন্নত করা সম্ভব। ‎ ‎​শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, স্কুলে কোনো অনিয়ম বা ভুলত্রুটি হলে তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। শিক্ষকদের সময়মতো স্কুলে উপস্থিতি এবং ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সরকারি নির্দেশনাগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। বিদ্যালয়গুলোতে আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করা হবে এবং কোথায় কতটি সঠিক বা ভুল সিদ্ধান্ত হচ্ছে তা তৎক্ষণাৎ মনিটরিং করা হবে। ‎ ‎​শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের প্রসঙ্গে মন্ত্রী বলেন, পিছিয়ে পড়া বা কম মেধার শিক্ষার্থীদের প্রতি আলাদাভাবে যত্ন নিতে হবে এবং অভিভাবকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের উদ্বুদ্ধ করতে হবে। অতীতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অনৈতিক ও অস্লিল অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের রাজনীতির স্বাধীনতা থাকলেও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

গাইবান্ধায় সন্তানকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে বাবার মৃত্যু

  সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের জীবনই উৎসর্গ করলেন এক বাবা।

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাল পরিস্কার কর্মসূচী পালন করল যুবদল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৫

টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি নির্বাচন নিয়ে প্রশ্ন

  টাঙ্গাইলের বিভিন্ন স্কুল-কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বিএনপির

কুষ্টিয়ার বংশীতলায় বিনম্র শ্রদ্ধায় ঐতিহাসিক ‘রণাঙ্গন দিবস’ পালিত

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ার ঐতিহাসিক

লালমনিরহাটে রোপা আমন ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা, বাম্পার ফলনের আশা

  লালমনিরহাটের পাঁচ উপজেলায় রোপা আমন ধান খেত পরিচর্যায় এখন দম ফেলার ফুসরত নেই কৃষকদের। মাঠের পর মাঠ জুড়ে ছড়িয়ে থাকা সবুজ স্বপ্নের পরিচর্যায় সূর্য ওঠার পর থেকেই ব্যস্ত হয়ে পড়ছেন তারা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং বড় ধরনের কোনো রোগবালাই না হওয়ায় কাঙ্ক্ষিত ফলনের আশা করছেন স্থানীয় চাষিরা। লালমনিরহাটের আদিতমারী ​উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ভোরের আলো ফুটতেই কৃষকেরা নিড়ানি হাতে নেমে পড়ছেন আমন খেতে। খেতের আগাছা পরিষ্কার করা, সুষম সার ও কীটনাশক প্রয়োগ, এবং ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখার কাজে পার করছেন দিনের অধিকাংশ সময়। কোথাও কোথাও খেতের জমাট পানি নিষ্কাশন কিংবা সম্পূরক সেচ দেওয়ার কাজও চলছে জোরকদমে। ​জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের ৬৫ বছর বয়সী বৃদ্ধ কৃষক আঃমান্নান বলেন, চারার প্রাথমিক ধকল কেটে যাওয়ার পর এখন গাছগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে। খেতের এ অবস্থাকে ধানের ‘বাড়ন্ত সময়’ বলা হয়। তাই এই মুহূর্তে পরিচর্যায় সামান্য অবহেলা হলে ফলনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। কৃষকদের ভাষায়, “খেত এখন যত পরিষ্কার আর পুষ্ট রাখা যাবে, থোড় আসার পর ফলন তত ভালো হবে।” ​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি আমন মৌসুমে জেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে উচ্চফলনশীল ও হাইব্রিড জাতের ধান চাষ হয়েছে। কৃষি বিভাগের মাঠপর্যায়ের উপ-সহকারী কর্মকর্তারা নিয়মিত খেত পরিদর্শন করছেন এবং কৃষকদের সঠিক মাত্রায় সার প্রয়োগ ও বালাই ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। ​প্রাকৃতিক কোনো বড় দুর্যোগ না ঘটলে এবং আগামী দিনগুলোতে আবহাওয়া এমন অনুকূলে থাকলে এবার লালমনিরহাটে রোপা আমনের বাম্পার ফলন হবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তা ও সাধারণ কৃষকেরা।

জয়পুরহাটের পাঁচবিবি পৌর নির্বাচনে নাজমুল ইসলাম জনিকে বিএনপির মেয়র প্রাার্থী করার দাবি

  আগামী পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে এ্যাডভোকেট