ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য জনাব এম. এ. হান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর নজির আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী।
অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও অন্যান্য উপহার তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান এমপি বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে অভিভাবক ও সমাজের বিত্তবানদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা সমিতির নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পল্লব চক্রবর্তী স্টাফ রিপোর্টার : 



















