বগুড়ার মোকামতলা উপজেলার ১নং ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি গণসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হারুন উর রশীদ।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বার (২৭ আগস্ট) পওতা নয়াপাড়া গ্রামে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে মোঃ হারুন উর রশীদ এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় বাসিন্দা ও তাঁর সমর্থকরা গণসংযোগে অংশ নেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হারুন উর রশীদ।
শাকিল আহম্মেদ, মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ 



















