সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ফুটপাথে বাধা সৃষ্টি করে জনগণের শান্তি বিনষ্ট করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারা লঙ্ঘনের অপরাধে মোট ৪টি মামলায় ৪ জন ব্যক্তিকে সর্বমোট ৭,০০০ (সাত হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
অভিযান চলাকালীন জনসাধারণ পৌর আইন মেনে চলার আহ্বান জানানো হয়। উক্ত অভিযানে বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সার্বিক সহায়তা প্রদান করে।
জনস্বার্থে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
মোঃ হাসান লক্ষীপুর জেলা সংবাদদাতা। 



















