দ্বীপ জেলা ভোলায় নদী ও প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে জীবিকা নির্বাহ করা প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।
মেঘনা নদীকে ঘিরে ভোলার বিভিন্ন এলাকার জেলেরা মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। তবে জলবায়ু পরিবর্তন, নদীর গতিপথের পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও মাছের সংকটের কারণে অনেক জেলে পরিবার নানা সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। এসব মানুষের জীবনযাত্রার বাস্তবতা জানতে এবং তাদের পাশে দাঁড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পর্যায়ক্রমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। জেলে ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে।
এরই ধারাবাহিকতায় সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা
-
ভোলা প্রতিনিধি:এইচএম, জাহিদ মাতাব্বর - আপডেট সময় : ০৯:৩৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- 60
জনপ্রিয় সংবাদ




















