ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে কথিত গুলিবিনিময়, অস্ত্রসহ মোবারক-রায়হানসহ কয়েকজন আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে কথিত গুলিবিনিময়ের ঘটনায় অস্ত্রসহ মোবারক, রায়হান ও ফরিদসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর ও লেলাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক মোবারক স্থানীয়ভাবে ‘ডেবিট ইমন’-এর সহযোগী এবং ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত। অপর আটক রায়হান ‘চোরাচালানি ও ডাকাত রায়হান’ নামে এলাকায় পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে লেলাং স্কুলের পাশের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ মোবারককে আটক করা হয়।

পুলিশ জানায়, একই অভিযানের ধারাবাহিকতায় রায়হান, ফরিদসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের কাছ থেকে কী ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং গুলিবিনিময়ে কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা বিস্তারিত জানানো হয়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘আটক করা হয়েছে। আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়ে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।’

পুলিশ জানিয়েছে, অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে কথিত গুলিবিনিময়, অস্ত্রসহ মোবারক-রায়হানসহ কয়েকজন আটক

আপডেট সময় : ০৯:২৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬