শোকসন্তপ্ত পরিবারের পাশে মানবতার হাত বাড়িয়ে দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যাপক জনাব আসাদুল হাবিব দুলু, এমপি মহোদয়।
আজ বুধবার বিকাল আনুমানিক ২:০ ঘটিকার সময় তিনি লালমনিরহাট সদরের দুর্গাপুর ইউনিয়নের গন্দমরুয়া গ্রামের ৮ নং ওয়ার্ডে নিহত আরিফুলের বাসভবনে যান। সেখানে পরিবারের সদস্যদের সাথে বসে তাদের খোঁজ-খবর নেন এবং গভীর সমবেদনা জানান।
পরিবারের সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী মহোদয় বলেন,
> “আমরা আপনাদের পাশে সব সময় থাকবো। যে কোন সমস্যায়, যে কোন প্রয়োজনে আমাদেরকে পাশে পাবেন। আপনারা একা নন।”
মন্ত্রী মহোদয় আরও বলেন,
> “অপরাধী যেই হোক না কেন খুব দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা দেখেছেন যে নন্দিনী হত্যার বিচার মাত্র দুই মাস আট কর্ম দিবসে বিচার কার্য শেষ হয়েছে।”
তিনি বলেন, সরকার সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে। নিহত আরিফুলের পরিবারের জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
মন্ত্রীর এই মানবিক সফর ও কঠোর বার্তায় শোকাহত পরিবার ও এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলার সংবাদ – সত্যের পক্ষে, জনগণের পাশে
📸 ছবি: নিহত আরিফুলের বাসভবন, গন্দমরুয়া গ্রাম, দুর্গাপুর ইউনিয়ন, ৮নং ওয়ার্ড
✍️ প্রতিবেদন ও তথ্য সংগ্রহ: মোঃ মফিজুল ইসলাম
লালমনিরহাট আদিতমারী উপজেলা প্রতিনিধি, বাংলার সংবাদ
মোবাইল: ০১৭৩০-৮২১৫৯
তারিখ: ২৬ আগস্ট ২০২৬, বুধবার
#লালমনিরহাট #দুর্গাপুর #গন্দমরুয়া #আসাদুল_হাবিব_দুলু #ত্রাণমন্ত্রী #নন্দিনী_হত্যা #দ্রুত_বিচার #বিচার_চাই #বাংলার_সংবাদ #মফিজুল_ইসলাম
লালমনিরহাট সদর, দুর্গাপুর ইউনিয়ন: 



















