ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ইনডোরে (CPA- SA)-এর উদ্যোগে ‘সিপিএ-এসএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাত ৯টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো ঘিরে ইনডোর কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ।

টুর্নামেন্টের গ্রুপ ‘এ’-তে শাহেদ–আজমল জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয় রাসেল–সজল জুটি। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে বোরহান–নাজমুল জুটি চ্যাম্পিয়ন এবং হানিফ–রিফন জুটি রানার আপ হয়।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. নাছির উদ্দীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধান প্রকৌশলী মোস্তফা ইকবাল টিপু ও ওয়ার্কশপ ম্যানেজার প্রকৌশলী তাজউদ্দীন আহমেদসহ বন্দরের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চট্টগ্রাম বন্দরে ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬