ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে অস্ত্র-গুলিসহ ডেবিট ইমনের সহযোগী‘গলাকাটা মোবারক’ গ্রেপ্তার

চট্টগ্রামের ফটিকছড়িতে অস্ত্র ও গুলিসহ মোবারক ওরফে ‘গলাকাটা মোবারক’ নামে এক চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, কাঞ্চননগর এলাকায় একদল সশস্ত্র ব্যক্তি অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ফটিকছড়ি থানা-পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ব্যক্তিরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে অভিযান ও ধাওয়ার একপর্যায়ে মোবারককে অস্ত্রসহ আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মোবারক চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী হিসেবে এলাকায় পরিচিত।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, চিহ্নিত অপরাধী মোবারককে অস্ত্রসহ আটক করা হয়েছে। কাঞ্চননগরসহ আশপাশের এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মোবারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফটিকছড়িতে অস্ত্র-গুলিসহ ডেবিট ইমনের সহযোগী‘গলাকাটা মোবারক’ গ্রেপ্তার

আপডেট সময় : ০২:১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬