অদ্য ২৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন মাদক কারবারি ও ০১ জন মাদকসেবীসহ মোট ১২ জন আসামীকে গ্রেফতার করে।
অভিযানে মাদক কারবারের অপরাধে ৪০ (চল্লিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আসামী ০১। লাভলী চাকমা (৩৫), স্বামী- ধর্মজয় চাকমা, পিতা- মৃত মিন্টু চাকমা, মাতা- মৃত মিনু চাকমা, সাং- রিজার্ভ বাজার, চেঙ্গীমুখ, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০২। খোকন (২৮), পিতা- মৃত আহম্মদ আলী, মাতা- জোস্না খাতুন, স্থায়ী সাং- হলিদা কান্দা, উত্তর পাড়া, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ; বর্তমানে- দোয়েল চত্বর, পুরাতন বাসস্ট্যান্ড, নুরু কন্ট্রাক্টরের বাড়ির ভাড়াটিয়া, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৩। সুরুঞ্জন চাকমা (৪৫), পিতা- মৃত জোশি পূর্ণ চাকমা, মাতা- মৃত ওমতারা চাকমা, স্থায়ী সাং- শান্তিপুর, থানা- দীঘিনালা, জেলা- খাগড়াছড়ি; বর্তমানে- শান্তিনগর ফিশারীঘাট, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি,
০৪। মোশন চাকমা (২৫), পিতা- সোনাদং চাকমা, মাতা- তঙ্গপ্রতি চাকমা, স্থায়ী সাং- ড্রিনেরচড়া, থানা- নানিয়ারচর, জেলা- রাঙ্গামাটি; বর্তমানে- শান্তিনগর ফিশারীঘাট, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৫। ধন বিকাশ চাকমা (২১), পিতা- বিনয় জ্যোতি চাকমা, মাতা- রিনা চাকমা, স্থায়ী সাং- ছোট হরিণা, থানা- বরকল, জেলা- রাঙ্গামাটি, ০৬। শতক চাকমা (২০), পিতা- ধন রতন চাকমা, মাতা- রূপনা চাকমা, স্থায়ী সাং- জুরাছড়ি, থানা- জুরাছড়ি, জেলা-রাঙ্গামাটি; বর্তমানে- ০৬নং ওয়ার্ড, রাঙ্গাপানি, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৭। মোঃ জসিম উদ্দিন (৩২), পিতা- সালাম, মাতা- রেজিয়া বেগম, সাং- শান্তিনগর ফিশারীঘাট, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৮। রাশেদ মিয়া (৪০), পিতা- সুন্দর আলী, মাতা- ফাতেমা বেগম, স্থায়ী সাং- ধর্মপাশা, থানা- ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ; বর্তমানে- রিজার্ভ বাজার, ২নং পাথরঘাটা, কবির মাছ ব্যবসায়ীর ভাড়া বাসা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৯। টিস্যু চৌধুরী (৩২), পিতা- মদন চৌধুরী, মাতা- কর্ণ চৌধুরী, সাং- রিজার্ভ বাজার, চেঙ্গীমুখ, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ১০। মোঃ জসীম (৩৫), পিতা- মৃত চানঁ মিয়া, মাতা- জোস্না বেগম, সাং- রিজার্ভ বাজার, চেঙ্গীমুখ, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ১১। মোঃ বাপ্পি ইসলাম (৩২), পিতা- মৃত বাহাদুর, মাতা- লায়লা বেগম, সাং- সদর হাসপাতাল রোড, চম্পার বাসার ভাড়াটিয়া, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি।
এছাড়া মাদক সেবনের অপরাধে আসামী মোঃ উজ্জল (৪৫), পিতা- আব্দুল হাসিম, মাতা- মনোয়ারা বেগম, সাং- রিজার্ভ বাজার, কবির মাছ ব্যবসায়ীর ভাড়া বাসা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও মাদকমুক্ত রাঙ্গামাটি গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে




















