ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য লুন্ঠিত স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্র ও মোবাইলসহ গ্রেফতার।

গত ০৮/০৮/২০২৬ খ্রি. তারিখ ভোর রাত ০৩.৩০-০৪.২৫ ঘটিকার মধ্যবর্তী সময়ে নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন ভুঁইগড় তালতলা সামছুল হক খান মসজিদ এলাকায় জনৈক মোঃ হান্নান হোসাইন এর বাড়িতে অজ্ঞাত ১০/১২ জনের ডাকাত দল ঘরের গ্রিল কেটে গৃহে প্রবেশ করে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মারপিট করে ১০ ভরি স্বর্ণ ও নগদ ৭ লক্ষ টাকা লুন্ঠন করে নিয়ে যায়। এই ঘটনায় ফতুল্লা মডেল থানার মামলা নং-৩২ তাং-০৮/০৮/২০২৬খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।

এবিষয়ে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদেয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামান এর নেতৃত্বে ডিবির একটি চৌকশ টিম তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতদের শনাক্ত করে। মামলার তদন্তকারী কর্মকর্তাসহ আভিযানিক টিম ঢাকার তুরাগ ও ডিএমপি’র বিভিন্ন থানা এলাকাসহ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অভিযান করে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে। ডাকাতদের ব্যবহৃত মোবাইল ২ টি, লুন্ঠিত ১ ভরি ২ রতি স্বর্ণ, ডাকাতদের ব্যাংক একাউন্ট ১ টি, স্বর্ণগলানোর যন্ত্রপাতি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য এবং এই ঘটনায় ১৪ সদস্যের একটি ডাকাত দল ডাকাতি সংঘটন করেছে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও খুনসহ ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাতরা হচ্ছে- ১। শহিদুল খান (৪৬), পিতা- ইব্রাহীম ওরফে ইসমাইল খান, মাতা- রেবা সুলতানা, সাং- বিহারীপুর, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল এবং ২। কাউসার মল্লিক ওরফে হৃদয় (২৭), পিতা- কামাল হোসেন সাগর, মাতা- কুলসুম বেগম, সাং- সোনাপুর, কাঁচপুর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়ণগঞ্জ। পলাতক ডাকাতদের গ্রেফতারের লক্ষে অভিযান চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ফতুল্লায় গৃহ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য লুন্ঠিত স্বর্ণ, স্বর্ণ গলানোর যন্ত্র ও মোবাইলসহ গ্রেফতার।

আপডেট সময় : ১২:৪০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬