ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্কুল ম্যানেজিং কমিটির আহ্বায়কের মিথ্যা মামলার’করার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নে সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহ্বায়ক সারোয়ার মন্ডলের দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সরকারি সম্পদ যেমন—ইট, টিন ও গাছ কেটে আত্মসাতের চেষ্টা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির আহ্বায়ক সারোয়ার মন্ডল। স্থানীয় এলাকাবাসী ও সচেতন অভিভাবকরা এই অনিয়মের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন সারোয়ার মন্ডল। এরই জেরে গত ১১ আগস্ট তিনি দিদারুল ইসলাম (২২), রঞ্জু মিয়া (৩৫) ও শহিদ মিয়াসহ কয়েকজনের নামে গোবিন্দগঞ্জ থানায় একটি ভিত্তিহীন ও সাজানো মামলা (মামলা নং-২১/৩১৭) দায়ের করেন।
বক্তারা আরও বলেন, মামলার এজাহারে গত ৯ আগস্ট রাতে পথিমধ্যে গতিরোধ করে মারপিট ও দেড় লক্ষ টাকা ছিনতাইয়ের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ ‘সাজানো নাটক’ এবং ‘কাল্পনিক কাহিনী’ ছাড়া আর কিছুই নয়। মূলত বিদ্যালয়ের সম্পদ লুটপাটের ঘটনা ধামাচাপা দিতেই নিরীহ লোকদের ওপর এই মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হয়েছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিদ্যালয়ের সম্পদ আত্মসাতের ঘটনার সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন রুহুল আমীন, শহিদুল ইসলাম সহিদ ও সাইদুর রহমান। এসময় সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, কাফি, আইয়ুব মিয়া, রঞ্জু মিয়া, মিষ্টার, দুলাল, আমিরুল, আলমগীর, সামছুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, যদি দ্রুততম সময়ের মধ্যে এই ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয়, তবে আগামীতে এলাকাবাসী ও অভিভাবকদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধায় স্কুল ম্যানেজিং কমিটির আহ্বায়কের মিথ্যা মামলার’করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১২:১৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬