টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ ( বাসকপ ) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ ( বাসকপ ) টাঙ্গাইল জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. সোহেল রানা, সহ-প্রচার সম্পাদক শহিদুল ইসলাম টিটু ও সাংবাদিক তানিয়া ইসলামকে টাঙ্গাইল শহরের ঢাকা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় ।
মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জন্য পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিককে বাধা, হেনস্তা বা হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ ।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপদ পরিবেশে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে । ভবিষ্যতে কোনো গণমাধ্যমকর্মী যাতে পেশাগত দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হতে না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন ।
এ আর ( এস আলম ) টাঙ্গাইল প্রতিনিধ 



















