রাঙ্গুনিয়া উপজেলার ৩ নম্বর স্বনির্ভর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন নসু। তিনি সাবেক সাতবারের চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যানের সুযোগ্য উত্তরসূরি হিসেবে নিজেকে জনগণের সেবায় নিয়োজিত করতে আগ্রহী।
ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন নসু বলেন, “আমি স্বনির্ভর ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। আমার বাবা মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান যে কাজগুলো অসমাপ্ত রেখে গেছেন, সেগুলো সম্পন্ন করার পাশাপাশি এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
তিনি বর্তমানে রাঙ্গুনিয়া হাসিনা জামান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক ছিল বলেও তিনি উল্লেখ করেন।
ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন নসু আরও বলেন, তাঁর বাবা মরহুম নুরুল ইসলাম চেয়ারম্যান দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিলেন।
“বাবার আদর্শকে বুকে ধারণ করে আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে স্বনির্ভর ইউনিয়নের মানুষের উন্নয়ন, কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করব”—বলেন ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন নসু।
রাঙ্গুনিয়া প্রতিনিধি ওমর ফারুক 



















