ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের মুন্সীগঞ্জ জেলা সফর

আজ মঙ্গলবার ২৫-০৮-২০২৬ খ্রি. বিকাল ১৫.৩০ ঘটিকার সময় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক মহোদয় মুন্সীগঞ্জ সফরকালে সার্কিট হাউসে এসে পৌঁছালে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে জেলা পুলিশের পক্ষে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।

পরবর্তীতে বিকাল ১৬.২০ ঘটিকায় মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মুন্সীগঞ্জ পৌরসভা বনাম লৌহজং উপজেলার মধ্যকার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ কামরুজ্জামান ও মান্যবর পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব একেএম ইরাদত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মানিত জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সম্মানিত সিভিল সার্জন, পৌর প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উত্তেজনাকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় মুন্সীগঞ্জ পৌরসভা দল লৌহজং দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিরতণ করেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়।

অনুষ্ঠানে বক্তাগণ শারীরিক ও মানসিক বিকাশে খেলার গুরুত্ব তুলে ধরেন। মাদক,জুয়া সন্ত্রাস,নারী শিশু নির্যাতন ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়তে এই ধরনের অনুষ্ঠান আরো বেশি করে আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের মুন্সীগঞ্জ জেলা সফর

আপডেট সময় : ০৬:২০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬