ধনবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের কলেজপাড়া গ্রামে ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী জননন্দিত জননেতা এস এম এ ছোবহান জিএস-এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ফকির মাহবুব আনাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন মেয়র পদপ্রার্থী এস এম এ ছোবহান জিএস।
বক্তারা বলেন, এলাকার উন্নয়ন, নাগরিকসেবা নিশ্চিতকরণ ও মানুষের কল্যাণে এস এম এ ছোবহান জিএস-এর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সুজন কুমার দাস ধনবাড়ী টাঙ্গাইল 



















