ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ একজন আটক

  • নজরুল ইসলাম
  • আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • 49

যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকা থেকে প্রায় ৪৪ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ ময়ুর (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ২৫ আগস্ট দুপুর ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার, একটি স্মার্টফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।আটক ময়ুর মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে।বিজিবির দাবি, আটক ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বার দুটি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা স্বর্ণের মূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬৬ টাকা। স্মার্টফোন ও নগদ অর্থসহ জব্দ করা মালামালের মোট মূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।এ ঘটনায় মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ ও পাচারকারী আটকের লক্ষ্যে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ একজন আটক

আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬